নেপালের ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে হতাহতের ঘটনায় খেলাফত মজলিসের শোক

শোকবার্তা
নেপালের ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে হতাহতের ঘটনায় খেলাফত মজলিসের শোক
ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬:
গতকাল নেপাল এবং তিব্বত-চীনে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় খেলাফত মজলিস গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।
আজ এক যৌথ শোকবার্তায় খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ এবং মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের বলেন, “নেপাল-চীন সীমান্ত অঞ্চলে আঘাত হানা ভয়াবহ আকস্মিক বন্যায় আমরা গভীরভাবে মর্মাহত। আমরা নেপাল সরকার ও জনগণের প্রতি এবং যারা প্রিয়জন হারিয়েছেন বা নিখোঁজ আত্মীয়দের খবরের অপেক্ষায় আছেন, তাদের সকলের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ক্ষতিগ্রস্ত সকলের জন্য আমাদের প্রার্থনা ও সমবেদনা রইল।”