ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে খেলাফত মজলিসের অভিনন্দন

বিবৃতি:

ঢাকা ২৬ জুলাই ২০২৬:
আজ সন্ধ্যায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সাংবিধানিক ধারাবাহিকতায় তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।

তাঁকে শুভেচ্ছা জানিয়েছে খেলাফত মজলিস। আজ প্রদত্ত অভিনন্দন বার্তায় খেলাফত মজলিস আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সফলতা কামনা করেন এবং তার সুস্বাস্থ্য কামনা করেন।

বার্তা প্রেরক

(প্রকৌশলী আবদুল হাফিজ খসরু)
কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক
খেলাফত মজলিস