কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

দেশ ও জনগণের কল্যাণে আমাদের এই বিজয়কে সুসংহত করতে হবে – খেলাফত মজলিস
খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় নেতৃবৃন্দ উদ্বেগের সাথে বলেন, ছাত্র-জনতার বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র চলছে। পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশে অস্থিতিশীলতা তৈরির নানা অপচেষ্টায় লিপ্ত। ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে তা মোকাবেলা করতে হবে। অন্যায়কে ন্যায় দিয়ে প্রতিহত করতে হবে, মিথ্যাকে সত্য দিয়ে মোকাবেলা করতে হবে। দেশ ও জনগণের কল্যাণে আমাদের এই বিজয়কে সুসংহত করতে হবে। একই সাথে রাষ্ট্রের সম্পদ ও জনগণের জান-মালের নিরাপত্তা বিধান করতে হবে। সকল খুনীর বিচার কার্যক্রম অবিলম্বে শুরু করতে হবে। গণ-আন্দোলনে আহত সকল ছাত্র-জনতার সুচিকিৎসার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। অর্থনীতির অবস্থা ভালো নয়। দ্রুততম সময়ের মধ্যে তা পুনরুদ্ধারে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্রীয় সকল ব্যয়ের ক্ষেত্রে কৃচ্ছতা সাধন, দুর্নীতি দমন, কর্মসংস্থান সৃষ্টি, ব্যাংক ঋণ সহজীকরণ এবং রেমিটেন্স আয়, ক্ষতিগ্রস্থ ফ্রিল্যান্সিং, আইটি ও রপ্তানীমুখী গার্মেন্টস শিল্পকে প্রণোদনা দেয়ার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ সকল জিনিস সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদারের আহ্বান জানাচ্ছি।
আজ ১৬ আগস্ট ২০২৪ দুপুর ৩ টায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী বৈঠকের সভাপতিত্ব করেন আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ। মহাসচিব ড: আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত নির্বাহী বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড: মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, ডা: এ এ তাওসিফ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, অধ্যক্ষ শামসুজ্জামান চৌধুরী, অধ্যাপক এএসএম খুরশিদ আলম, মাস্টার আবদুল মজিদ, মাস্টার সিরাজুল ইসলাম, অধ্যাপক আহমদ আসলাম, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, অর্থ সম্পাদক আলহাজ্ব আবু সালেহীন, সমাজকল্যাণ সম্পাদক ডা: রিফাত হোসেন মালিক, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, মাওলানা আফতাব উদ্দিন আহমদ, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, মুফতি আবদুল হামিদ, ডা: আবদুর রাজ্জাক, জিল্লুর রহমান, জহিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, ডা: বোরহান উদ্দিন সিদ্দিকী, এডভোকেট শায়খুল ইসলাম, মুফতি আবদুল হক আমিনী,
মাওলানা আবু সালমান, মাওলানা আহমদ বিলাল, হাফেজ জিন্নাত আলী, সাখাওয়াত হোসেন মোহন, অধ্যক্ষ আবদুল হান্নান, সিরাজুল হক, আলহাজ¦ আবু আদিবা, অধ্যাপক মাওলানা আজিজুল হক, আলহাজ¦ নুর হোসেন, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, মাওলানা নেহাল আহমদ, হাফেজ আবু সালমান, আবুল হোসেন, প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক প্রমুখ।