৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

আজ ০৮ডিসেম্বর খেলাফত মজলিসের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ।
মহানগরীর সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম-মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল। বক্তব্য রাখেন কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক আবু সালেহীন, যুব মজলিসের সভাপতি তাওহীদুল ইসলাম তুহিন, কেন্দ্রীয় সহকারী আইনবিষয়ক সম্পাদক এডভোকেট শায়খুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সহ-সভাপতি মাওলানা নুরুল হক, মাওলানা ফারুক আহমেদ ভূইয়া, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ হুমায়ুন কবির আজাদ, কাজী আরিফুর রহমান, মুফতী সাইফুল হক, যুব মজলিসের সহ-সভাপতি মাওলানা মহিউদ্দিন জামিল, ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি মুহা: জামিরুল ইসলাম, খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মুন্সি মোস্তাফিজুর রহমান ইরান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সরদার নেয়ামত উল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ গিয়াস উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক এ,বি,এম শহিদুল ইসলাম প্রমূখ।