নড়াইল জেলা শাখা পুনর্গঠন সম্পন্ন

খেলাফত মজলিস নড়াইল জেলা শাখার মজলিসে শুরা সাধারণ অধিবেশনে ২০২৫-২০২৬ সেশনের জন্য জেলা শাখা সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা আবদুল হান্নান, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাফেজ মাওলানা রুহুল্লাহ।

নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাস্টার আবদুল মজিদ, ফরিদপুর জোন পরিচালক মাওলানা নাসির উদ্দিন।