ইউকে বার্মিংহাম শাখার নির্বাহী বৈঠক অনুষ্ঠিত

খে/লাফত রা/ষ্ট্র প্র/তিষ্ঠার আন্দোলনে সবাইকে সম্পৃক্ত করতে হবে —- মুফতি তাজুল ইসলাম
গতকাল সোমবার সন্ধ্যায় খেলাফত মজলিসের বার্মিংহাম শাখার নির্বাহী বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের যুক্তরাজ্য নর্থ শাখার সভাপতি মুফতি তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে একটি মহল আবারো অ/স্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। সবাইকে সতর্কতার সাথে মো/কাবেলা করতে হবে। তিনি খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
শাখা সভাপতি মাওলানা আ ফ ম শুয়াইবের সভাপতিত্বে ও সহ-সভাপতি হাফেজ মাওলানা শাহেদ আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে দারসে কোরআন পেশ করেন ইসলামী ছাত্র মজলিস শাবিপ্রবি শাখার সাবেক সভাপতি মাওলানা ইউসুফ বিন আকিল। বক্তব্য রাখেন সহ সভাপতি মাওলানা আব্দুল মতিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী সাধারণ সম্পাদক মাওলানা আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস শাকুর, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সাইফ রহমান, হাফেজ মন্জুর আহমদ, আলহাজ্ব তারেকুর রাজা চৌধুরী, আলহাজ্ব আব্দুস শহিদ, হাজী হান্নান উল্লাহ, আলহাজ্ব ফারুক আহমদ, হাজী আলতাফুর রহমান, হাজী রুস্তম আলী, হাফেজ ইকবাল আহমদ, মাওলানা তোফায়েল আহমদ, প্রমুখ।