খেলাফত মজলিসে যোগদান করলেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সাবেক চেয়ারম্যান ও পিজি হাসপাতালের চক্ষু বিভাগের সাবেক প্রধান ডা. জহির উদ্দিন আহমেদ।
আজ সন্ধ্যায় পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদেরের হাতে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে তিনি যোগদান করেন। এসময় উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা সাইয়্যেদ ফেরদৌস বিন ইসহাক, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল, পটুয়াখালী জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ কামরুল আহসান, বিশিষ্ট সমাজ সেবক মো: মিজানুর রহমান হাওলাদার, ঢাকা মহানগরী দক্ষিণের সহ সাধারণ এইচ এম হুমাযুন কবির আজাদ, পটুয়াখালী জেলার সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম, রাঙ্গাবালী উপজেলার সভাপতি মাওলানা মো: মহিউদ্দিন, সহ সভাপতি মিজানুর রহমান তসলিম, কলাপাড়া উপজেলার সভাপতি মাওলানার মো: সাইফুর রহমান, সহসভাপতি হাফেজমো: শিহাব উদ্দিন, মো: আশরাফ উদ্দিন প্রমুখ।