রংপুর বিভাগীয় তরবিয়তী সভা অনুষ্ঠিত

খেলাফত মজলিস রংপুর বিভাগের উদ্যোগে বাছাইকৃত শাখা দায়িত্বশীলদের নিয়ে উপশহরস্থ আহমদ আলী মাদরাসা মিলনায়তনে রংপুর বিভাগীয় পরিচালক মাওলানা আবু সাঈদের সভাপতিত্বে ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক মুহাম্মদ সহিদুর রহমান রাজার পরিচালনায় আজ দিনব্যাপী এক তরবিয়তী সভা অনুষ্ঠিত হয়।
উক্ত তরবিয়তী সভায় প্রধান অতিথি হিসেবে বিষয়ভিত্তিক আলোচনা করেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসাহাক।
বিশেষ অতিথি হিসেবে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন সংগঠনের যুগ্ম-মহাসচিব এডভোকেট মো: জাহাঙ্গীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো: মিজানুর রহমান। উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় উপদেষ্টা মাস্টার মো: সিরাজুল ইসলাম, সহকারী জোন পরিচালক আলহাজ্ব মো: সবেবর রহমান ও অধ্যক্ষ এ কে গোলাম আজম প্রমুখ।