জুলাই আন্দোলনে শহীদদের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায়- খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার দোয়া মাহফিল অনুষ্ঠিত।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ইলিয়াস আহমদ।
জুলাইব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে প্রথমদিন বাদ ফজর (১ জুলাই, ২০২৫ইং, মঙ্গলবার, সকাল- ৬ টায়) নারায়ণগঞ্জের পশ্চিম দেওভোগে অবস্থিত সিরাজুল উলুম আদর্শনগর মাদ্রাসা ও এতিমখানায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।