নোয়াখালী সদর উপজেলায় ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

খেলাফত মজলিস নোয়াখালী সদর উপজেলা শাখার উদ্যোগে গতকাল ২৯জুন, রবিবার, ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মাওঃ ফয়েজ উল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ শহিদ উদ্দিন মুকিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য অধ্যক্ষ মাওঃ রুহুল আমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা শাখার সভাপতি মাওঃ শামসুদ্দিন।
আলোচনায় অংশ নেন মাওঃ মোরশেদ আলম মাসুম, মাওঃ তাজুল ইসলাম মাহমুদ, মাওঃ আব্দুল আলী আরমান, মাওঃ পেয়ার আহমদ হুজাইফা প্রমুখ।