আজ বিকালে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক ও সাধারণ সম্পাদক আবুল হোসেনের উপস্থিতিতে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে খেলাফত মজলিসের ৩৬ দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক এডভোকেট শায়খুল ইসলাম, ঢাকা মহানগরী উত্তর সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলহাজ্ব আমির আলী হাওলাদার, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কেন্দ্রীয় সভাপতি রায়হান আলী, শ্রমিক মজলিস সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ, খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সহ-সভাপতি মাওলানা নুরুল হক, মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক কাজী আরিফুর রহমান, মুন্সি মোস্তাফিজুর রহমান ইরান, মাওলানা সরদার নেয়ামত উল্লাহ, মুহাম্মদ সেলিম হোসাইন, শ্রমিক মজলিস ঢাকা মহানগরী উত্তর সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মিতিউর রহমান, সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম প্রমুখ।