গতকাল জুমআর নামাজ পর সন্ত্রাসী হামলায় মারাত্মক আহত চাঁদপুর প্রফেসর পাড়া জামে মসজিদের খতিব আ.ন.ম নুরুর রহমানকে দেখতে রাজধানীর একটি হাসপাতালে যান খেলাফত মজলিস নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী।
এ সময়ে নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে তাঁর সুস্থতা কামনা করেন। সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।