বরিশাল, ২ ডিসেম্বর ২০২৫: খেলাফত মজলিস আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ আজ বরিশালে অনুষ্ঠিত ৮দলের বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন।
সমাবেশে আরো বক্তব্য পেশ করেন খেলাফত মজলিস সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক একেএম মাহবুব আলম সহ আন্দোলনরত ৮দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট, নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি সহ ৫ দফা দাবিতে আন্দোলনরত ৮দলের উদ্যোগে আজ দুপুর ২টায় বরিশাল বিভাগীয় সমাবেশ নগরীর ঐতিহাসিক বেল্স পার্ক ময়দানে অনুষ্ঠিত হয়।