চট্টগ্রাম, ৫ ডিসেম্বর ২০২৫: খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদের আজ চট্টগ্রামে অনুষ্ঠিত ৮দলের বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন।
সমাবেশে আরো বক্তব্য পেশ করেন খেলাফত মজলিস যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, মাওলানা এএসএম খুরশিদ আলম সহ আন্দোলনরত ৮দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট, নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি সহ ৫ দফা দাবিতে আন্দোলনরত ৮দলের উদ্যোগে আজ দুপুর ২টায় চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ নগরীর ঐতিহাসিক লালদিঘী ময়দানে অনুষ্ঠিত হয়।