১৩ ডিসেম্বর শনিবার বিকাল ৪টায় বিজয়নগর বক্স কাল ভাট রোড থেকে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নায়েব আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্মমহাসচিব ড মোস্তাফিজুর রহমান ফয়সাল, অধ্যাপক আবদুল জলিল, এ বি এম সিরাজুল মামুন।
শাখা সাধারণ সম্পাদক মো আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, বায়তুলমাল সম্পাদক আবু সালেহীন, কেন্দ্রীয় সমাজ কল্যান সম্পাদক আবু আদিবা, স্বাস্থ্য বিসয়ক সম্পাদক ডা: রিফাত হোসেন মালিক, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক আবদুল করিম, মহানগরী উত্তর সভাপতি অধ্যাপক সাইফুদ্দিন আহমদ খন্দকার, লে. কর্ণেল ( অব.) ডা: এমদাদুল হক, মহানগরী দক্ষিণ সহসভাপতি মাওলানা নুরুল হক, মাওলানা ফারুক আহমেদ ভূইয়া, সহসাধারণ সম্পাদক হুমায়ুন কবির আজাদ, কাজী আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সরদার নেয়ামত উল্লাহ, শ্রমিক মজলিস সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ, ইসলামী ছাত্র মজলিসের সাবেক সভাপতি মাওলানা বেলাল আহমদ চৌধুরী, মহানগরী দক্ষিণ সভাপতি সাইফুদ্দিন আহমদ প্রমূখ