ঢাকা, ০১ জানুয়ারি ২০২৬: বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে খোলা শোক বইতে আজ স্বাক্ষর প্রদান করেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী।

এ সময়ে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাত করেন। উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্মমহাসচিব অধ্যাপক মো: আবদুল জলিল, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক জনাব আমিনুর রহমান ফিরোজ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৬ আসনের এমপি প্রার্থী প্রফেসর ডা: রিফাত হোসেন মালিক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা-১৭ আসনের এমপি প্রার্থী লে. কর্ণেল (অব.) ডাঃ এমদাদুল হক, ঢাকা মহানগরী উত্তর সভাপতি ও ঢাকা -১৮ আসনের এমপি প্রার্থী সাইফুদ্দিন আহমদ খন্দকার, ঢাকা মহানগরী দক্ষিণ সহসাধারণ সম্পাদক কাজী আরিফুর রহমান প্রমুখ।

এর আগে গতকাল বাদ যোহর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়ার জানাজায় শরীক ছিলেন খেলাফত মজলিস নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক খালেকুজ্জামান, সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক আবদুল জলিল, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, আমিনুর রহমান ফিরোজ সহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগরী নেতৃবৃন্দ।