ইরানে আমেরিকা-ইসরাইলী বিমান হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অনুষ্ঠিত

একটি স্বাধীন দেশের সর্বোচ্চ ব্যক্তিকে হত্যা করা আন্তর্জাতিক কোন রীতিতেই পড়ে না – খেলাফত মজলিস

ঢাকা, ০১ মার্চ ২০২৬: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ‘পবিত্র রমজান মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে যে হামলা চালিয়েছে তা শান্তিকামী সকল মানুষের হৃদয়ে আঘাত দিয়েছে। এই হামলার মধ্য দিয়ে অবৈধ রাষ্ট্র ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সন্ত্রাসী রূপের আবারো বহিপ্রকাশ ঘটিয়েছে।
কোন স্বাধীন রাষ্ট্রের উপর হামলা আমরা মেনে নিতে পারি না। ইরানের সাথে আলোচনা চলমান থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের এই হামলা আন্তর্জাতিক রীতিনীতি বিরুদ্ধ। এমনকি ট্রাম্প প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রের আইনও লঙ্ঘন করেছে। একটি স্বাধীন দেশের সর্বোচ্চ ব্যক্তিকে হত্যা করা আন্তর্জাতিক কোন রীতিতেই পড়ে না। এই হামলায় ইরানের একটি স্কুলের শতাধিক শিশুকে হত্যা করে যুক্তরাষ্ট্র ও isরাইল মানবতাবিরোধী চরম অপরাধ করেছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আমরা এই মুহূর্তেই ইরানি জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। শান্তিকামী বিশ্বকে আহ্বান করছি ইরানের পাশে দাঁড়ানোর জন্য। আরব দেশের জনগণকে আহবান করছি মার্কিন দখলদারিত্বের বিরুদ্ধে গর্জে উঠার জন্য। মধ্যপ্রাচ্যের শান্তি বিনষ্টকারী রাষ্ট্র isরাইলকে রুখে দাঁড়ানোর জন্য।
আমরা বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানাচ্ছি, জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ইরানে এই হামলার বিরুদ্ধে প্রস্তাব আনতে হবে এবং মার্কিন ও isরাইলের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ জানাতে হবে। বাংলাদেশের বিপ্লবী জনতা দখলদারদের বিরুদ্ধে তীব্র ঘৃণা প্রকাশ করছে।’ খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলী বিমান হামলার প্রতিবাদে আজ আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
আজ বাদ যোহর বায়তুল মোকাররম উত্তর গেটে খেলাফত মজলিস ঢাকা মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব ডঃ মোস্তাফিজুর রহমান ফয়সাল, অধ্যাপক মো: আবদুল জলিল।
খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকারের সভাপতিত্বে ও মহানগরী দক্ষিণ সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমদ খন্দকার, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী, খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক, ঢাকা মহানগর দক্ষিণ ওলামা সম্পাদক মাওলানা ফরিদ আহমদ হেলালী, শ্রমিক মজলিস ঢাকা মহানগর উত্তর সভাপতি ইঞ্জিনিয়ার মতিউর রহমান।
সমাবেশ শেষে উত্তর গেট হতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।