☰

ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে আজ শহরের দাতিয়ারাস্থ ফখরে বাঙাল তাজুল ইসলাম রাহঃ মাদ্রাসা মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন সিদ্দিকী, সহ বায়তুলমাল সম্পাদক জিল্লুর রহমান।
জেলা শাখা সহ-সভাপতি মাওলানা মুফতি ইয়াসিন আহমদ নোমানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম শহীদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা শাখা সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা কামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবুল ফজল ভুঁইয়া, মাওলানা আকবর হোসেন, মুফতি গোলাম রাব্বানী, মাওলানা আল আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ মুসা মিয়া, প্রচার সম্পাদক মোঃ বশির আহমেদ ভূইয়া।